বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

পতাকা বৈঠক শেষে মিয়ানমার থেকে ১৭ বাংলাদেশি ফেরত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠক শেষে বিভিন্ন মেয়াদের সাজা ভোগকারী ১৭ বাংলাদেশিকে ফেরত দিয়েছে দেশটি।

আজ বুধবার বেলা ১১টার দিকে মিয়ানমারের মন্ডু অভ্যন্তরে ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্টে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ আছাদুদ-জামান চৌধুরীর নেতৃত্বে ১৩ সদস্য প্রতিনিধি দল এবং বিজিপির টিং লিনের নেতৃত্বে ৯ সদস্য প্রতিনিধি দলের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

মিয়ানমার বাংলাদেশ পতাকা বেঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা শেষে মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট সেদেশে বিভিন্ন মেয়াদে সাজা ভোগকারী চট্টগ্রামের বাঁশখালীর বাশিরা বাড়ির লেদু মিয়ার পুত্র বদিউল আলম, টেকনাফের উত্তর শীলখালীর আব্দুস শুক্কুরের পুত্র রহিম উল্লাহ, নুরুল কবিরের পুত্র মুফিজুর রহমান, আজিজুল ইসলামের পুত্র আনোয়ারুল ইসলাম, কক্সবাজারের রামু থানার দক্ষিণ কলাতলীর শফিকের পুত্র মুহাম্মদ সামির, টেকনাফ সদরের গোদারবিলের মুহাম্মদ সাব্বিরের পুত্র মুহাম্মদ শাকের আহমদ।

শাহপরীর দ্বীপের মৃত আব্দুল কাদেরের পুত্র মোহাম্মদ জালাল, মৃত সেতাব্বরের পুত্র আবু তাহের, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়লোনা কুঞ্জুরী পাড়ার অং জো মারমার পুত্র সে থো অং মারমা, মংপ্রু মারমার পুত্র ইউ সাথোই মারমা ও চট্টগ্রামের বাশঁখালী উপজেলার সরল বাজারের আইয়ুব আলীর পুত্র জামাল উদ্দিন

কক্সবাজারের ঘোনা পাড়ার আসগর আলীর পুত্র মুহাম্মদ জালাল উদ্দিন, সাবরাং হারিয়াখালীর আব্দুল আমিনের পুত্র মিজানুর রহমান, লাফারঘোনার মৃত কালু মিয়ার পুত্র নুরুল আলম, হারিয়াখালীর আব্দুর রশিদের পুত্র আজিজ উল্লাহ, আব্দুল মজিদের পুত্র আব্দুস সালাম, চট্টগ্রামের সাতকানিয়ার নেংটা ফকির পাড়ার ওয়াশিউর রহমানের পুত্র মুহাম্মদ হেলালকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশে ফেরত আসা ১৭ জনের মধ্যে ৫ বছর ৯ মাস সাজাভোগী জামাল উদ্দিন বলেন, সাগরে মাছ শিকারে গিয়েই ওপারের সীমান্ত রক্ষী বাহিনীর হাতে আটক হন। এদিকে চাকমা ছেলেদ্বয় চোরাইপথে ওপারে বেড়াতে গিয়ে আটক হয়। অন্যরা দালালের মাধ্যমে সাগর পথে মালয়েশিয়া যেতে গিয়ে আটক হয়ে হাজত বাসের পর অবশেষে দেশে ফিরেছেন তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ