মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

ইন্টারভিউ দিতে ঢাকায় এসে নারী চিকিৎসক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর তেজগাঁওয়ে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে তেজগাঁও বিজয় সরণিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তার জাহান রুম্পা (২৮) চট্টগ্রামের হালিশহরের আক্তারুজ্জামানের মেয়ে। তিনি সিলেটের ওসমানীনগর বার্ড আই হাসপাতালের চিকিৎসক ছিলেন।

নিহতের স্বজন মহসিন ফারুক জানান, চাকরির জন্য রাজধানীর বাংলাদেশ আই হাসপাতালে ইন্টারভিউ দিতে এসেছিলেন রুম্পা। অটোরিকশায় শ্যামলী যাওয়ার পথে বিজয় সরণিতে পৌঁছালে রুম্পাকে বহনকারী অটোরিকশাকে ধাক্কা দেয় একটি বাস। ঘটনাস্থলেই মারা যান রুম্পা।

এ খবর পুলিশের কাছ থেকে জেনেছি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রুম্পার লাশ শনাক্ত করেছি।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন বলেন, ‘বিজয় সরণিতে অটোরিকশা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখানে কোনো যানবাহন দেখতে পাইনি।

তবে পথচারীদের কাছে শুনেছি, সড়ক দুঘটনায় ঘটনাস্থলে এক নারী মারা গেছেন ও অটোরিকশার চালক আহত হয়েছেন। দুর্ঘটনায় বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ