শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মওদুদ আহমদ ভোটে না থাকলে কষ্ট পাব: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একাদশ নির্বাচনে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না। নিজ এলাকায় প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমদ সম্পর্কে বলেন, মওদুদ আহমদ সাহেবের মনোনয়নপত্রে ত্রুটি ছিল, ঘাপলা ছিল।তার প্রার্থিতা না টিকলে আমি কষ্ট পেতাম। তিনি ভোটে না থাকলে আমি খুব কষ্ট পাব।

আজ সোমবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নোয়াখালী-৫ আসনে লীগের প্রার্থী ওবায়দুল কাদের। বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।এই দুই হেভিওয়েটের লড়াইয়ে জমে উঠেছে নোয়াখালী অঞ্চলের নির্বাচনী রাজনীতি।

ওবায়দুল কাদের এ বিষয়ে বলেন, আমার আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মওদুদ আহমদ।মনোনয়ন যাচাই বাছাইয়ের আগে আমাকে একটি বিশ্বস্ত সূত্র থেকে জানানো হয়েছিল যে, মওদুদের ফরমে কিছু কিছু ত্রুটি আছে, ঘাপলা আছে। আমি তখন মন্তব্য করেছিলাম যে, মওদুদ সাহেব ভোট না করলে আমি খুব কষ্ট পাবো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ