শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত

খালেদা জিয়ার মনোনায়নপত্র বাতিলের প্রতিবাদে কালো পতাকা মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপিনেত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনায়নপত্র বাতিলের প্রতিবাদে সুপ্রিমকোর্টে কালো পতাকা নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন আইনজীবীরা।

আজ রোববার সুপ্রিমকোর্ট বার ভবনের সামনে জাতীয় যুব আইনজীবী ঐক্যফ্রন্টের ব্যানারে শতাধিক আইনজীবী কালো পতাকা নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

যুব আইনজীবী ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য আইনজীবী আবদুস সাত্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আইনজীবী আবেদ রাজা, আনিছুর রহমান খান, আল মাহমুদ, কামাল হোসেন, মনির হোসেন, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, ওয়াসিলুর রহমান বাবু, আরিফা জেসমিন নাহিন, ফারুক হোসেন, আইয়ুব আলী আশ্রাফী প্রমুখ।

মানববন্ধনে আইনজীবীরা দাবি জানিয়ে বলেন, সকল মামলা থেকে খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। মনোনায়নপত্র বাতিল করার জন্য প্রতিবাদ করেন তারা, নিরপেক্ষ সরকারের অধীনের নির্বাচনের দাবি, বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপের প্রতিবাদ এবং ব্যারিস্টার মইনুল হোসেনসহ বিরোধী দলের সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান আইনজীবীরা।

উল্লেখ্য, আজ রোববার খালেদা জিয়ার তিনটি আসনেই মনোনয়ন বাতিল করা হয়। ফেনী-১, এবং বগুড়া ৬ ও ৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন স্থানীয় রিটার্নিং অফিসার।

একাদশ জাতীয় সংসদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় দণ্ডিত হওয়ায় আদালতের আদেশ অনুযায়ী সকল আসনেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। এর ফলে তিনটি আসনেই মনোনয়নপত্র বাতিল হওয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর প্রার্থিতা রইলো না খালেদা জিয়ার।