শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

সৌদি যুবরাজের সঙ্গে দেখা করতে চান থেরেসা মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ও ইয়েমেন ইস্যুতে কথা বলতে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

এ ব্যাপারে থেরেসা মে বলেন, ‘সৌদি আরবের যুবরাজের সঙ্গে কথা বলতে চাই। তার সঙ্গে জামাল খাশোগির ঘটনা ও ইয়েমেন পরিস্থিতি নিয়ে কথা বলবো। যারা ওই ঘটনার জন্য দায়ী, স্বচ্ছ তদন্তের মাধ্যমে তাদের বিচার দাবি করবো।’

ইয়েমেন ইস্যু নিয়ে থেরেসা মে বলেন, ‘সেখানকার মানবিক পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা এই সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাই।’

আর্জেন্টিনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ সম্মেলন। গুঞ্জন ছিল, এখানে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো প্রভাবশালী বিশ্বনেতাদের সঙ্গে একান্তে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

তবে শেষপর্যন্ত জানা গেছে, তেমন কোনো বৈঠক হচ্ছে না।

অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মুহাম্মদ বিন সালমানের। এরই মধ্যে জানা গেলো, এবার ব্রিটিশ প্রধানমন্ত্রীও তার সঙ্গে কথা বলতে আগ্রহী।

জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে সৌদি আরবের।  ওই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে নাম উঠে আসে মুহাম্মদ বিন সালমানের। যদিও যুবরাজের দাবি, তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

এএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ