সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প

বাংলালিংকের নতুন নম্বর সিরিজ ০১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন সিরিজ ০১৪ চালু করলো বাংলালিংক। পুরনো নম্বর সিরিজ ০১৯ এর পাশাপাশি এটিও থাকবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক গুলশানের বাংলালিংক কার্যালয় থেকে সন্ধ্যায় ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে ০১৪ নম্বর সিরিজ থেকে ফোন দিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ০১৯ নম্বর সিরিজের বাংলালিংক গ্রাহকেরা নতুন সিরিজের নম্বরের আরেকটি সিম বিনামূল্যে পাবেন। ০১৪ সিরিজে থাকবে মোট ১ কোটি সিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিটিআরসির চেয়ারম্যান বলেন, উন্নত সেবা দিতে নতুন সিরিজের নম্বর দিচ্ছে বাংলালিংক। বাংলালিংকের ০১৯ সিরিজের প্রিপেইড ব্যবহারকারীরা ০১৪ সিরিজের সিম সংগ্রহ করে দুটি বাংলালিংক নম্বরের মধ্যে প্রতি মিনিট ৫৪ পয়সা কলরেটে আজীবন কথা বলার বিশেষ সুযোগ পাবেন।

বর্তমানে ৩ কোটি ৩৩ লাখ গ্রাহক নিয়ে মোবাইল অপারেটর হিসেবে তৃতীয় অবস্থানে আছে বাংলালিংক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ