শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

এসএসসিতে উত্তীর্ণ সাড়ে ১০ হাজার শিক্ষার্থী বৃত্তি পাচ্ছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলের ভিত্তিতে সাড়ে ১০ হাজার বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

জানা গেছে, ২০১৮ সালে পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৯ হাজার ৩৭৫ শিক্ষার্থীকে সাধারণ ও ১ হাজার ১২৫ জনকে মেধাবৃত্তি দেয়া হবে। মাউশির কর্মকর্তাদের বরাতে জানা যায়, মেধাবৃত্তি প্রাপ্ত ১ হাজার ১২৫ শিক্ষার্থীকে মাসিক ৮২৫ টাকা এবং এককালীন বাৎসরিক ১ হাজার ৮০০ টাকা দেয়া হবে। এ ছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৯ হাজার ৩৭৫ জনকে মাসিক ৩৭৫ টাকা এবং এককালীন বাৎসরিক ৭৫০ টাকা দেয়া হবে।

২৯ আগস্ট রাজস্ব খাতভুক্ত বৃত্তি প্রদানে এইচএসসি উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্য চেয়ে বোর্ডগুলোকে চিঠি দিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। বোর্ড থেকে পাওয়া এসব শিক্ষার্থীদের তথ্যের ভিত্তিতে এ সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অধিদফতর।

সূত্র মতে আরো জানা গেছে, মেধা বৃত্তিপ্রাপ্ত ১ হাজার ১২৫ শিক্ষার্থীর মধ্যে ঢাকা বোর্ডের ৫৬৮ জন, রাজশাহী বোর্ডের ১৭৯, কুমিল্লা বোর্ডের ৪১, সিলেট বোর্ডের ৩৭, বরিশাল বোর্ডের ২৮, যশোর বোর্ডের ১০২, চট্টগ্রাম বোর্ডের ৭০ এবং দিনাজপুর বোর্ডের ১০০ এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী রয়েছেন।

সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৯ হাজার ৩৭৫ জনের মধ্যে ঢাকা বোর্ডে ৩ হাজার ৩৬০ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ২৯২, কুমিল্লা বোর্ডে ৮৪৩, সিলেট বোর্ডে ৬০৬, বরিশাল বোর্ডে ৫৮৭, যশোর বোর্ডে ৯১৯, চট্টগ্রাম বোর্ডে ৮০০ এবং দিনাজপুর বোর্ডে ৯৬৮ জন এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে।