শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নদ্দা ইসলামিক সেন্টারে দিনব্যাপী রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করেছে নদ্দা কেন্দ্রীয় জামে মসজিদ ও ইসলামিক সেন্টার।পবিত্র সিরাতুন্নবী সা. উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আগামী ৩০ নভেম্বর শুক্রবার নদ্দা জামে মসজিদের ইসলামিক সেন্টার মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা ছাড়াও থাকবে হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতাও। বক্তৃতার বিষয় থাকবে ‘বর্তমান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় উলামায়ে কেরামের ভূমি’ এবং রচনার বিষয় থাকবে আদর্শ সমাজ গঠনে রাসুল সা.-এর ভূমিকা।

ওইদিন সকালে প্রতিযোগীরা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের পর মাদরাসা বা স্কুল শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন।

মাদরাসা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রত্যেক বিষয়ের প্রথম স্থান অর্জনকারীকে ৩ হাজার টাকা ও ক্রেস্ট, দ্বিতীয় স্থান অজরকারীকে ২ হাজার টাকা ও ক্রেস্ট এবং তৃতীয় স্থান অর্জনকারীকে দেয়া হবে ১ হাজার টাকা ও ক্রেস্ট। এছাড়াও আরো সাতজনের জন্য থাকবে সান্তনামূলক পুরস্কার।

এতে উপস্থিত থাকবেন দেশবরেন্য উলামায়ে কেরাম ও এলাকার গণ্যমান্যরা।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ