শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

ইরানে সুন্নি আলেমকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইরানের গোর্গান শহরের একটি মসজিদের বাইরে নামাজ পড়ে বের হওয়ার সময় একজন সুন্নি আলেমকে গুলি করে হত্যা করা হয়েছে।

ইরানের আধা-সরকারি নিউজ এজেন্সি তাসনিম আরব নিউজের বরাতে জানায়, সুন্নি ধর্মীয় নেতা আবদুল গাফফার জামাল জাই অনেক দিন যাবত সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে চলমান দ্বন্দ্ব সমাধানের চেষ্টা করে যাচ্ছিলেন, এরই মধ্যে কে বা কারা মসজিদ থেকে বের হওয়ার সময় তার উপর গুলি চালিয়ে পালিয়ে যায়।

রিপোর্টে বলা হয়, মঙ্গলবার সকালে গোর্গান শহরের মসজিদের বাইরে শক্তিশালী হান্টিং রাইফেল দিয়ে তার ওপর হামলা চালায়। গোর্গান শহরটি প্রায় ৩০০কিলোমিটার জুড়ে অবস্থিত।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি গোর্গান পুলিশ। কোন দল বা সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

তাসনিম নিউজে আরো বলা হয়, ইসলামের শত্রুরা শিয়া ও সুন্নিদের মধ্যে চলমান দ্বন্দ্ব আরো বৃদ্ধি করার চেষ্টা করছে। আর এজন্যই এ খুনের ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করেছেন বিশ্লেষকরা। যদিও ইরান একটি সংখ্যাগরিষ্ঠ শিয়াদের দেশ।

তারপরও সেখানে অনেক সুন্নি বসবাস করেন। গত জুলাই মাসে, দক্ষিণ-পূর্ব ইরানে বন্দুকধারীদের গুলিতে একইভাবে একজন সুন্নি আলেম খুন হয়েছিলো। এখন পর্যন্ত সে মামলারই নিস্পত্তি হয়নি।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ