শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

মুসলিম ও খ্রিস্টান শিক্ষার্থীদের জন্য একটিই ধর্মীয় বই মিশরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন হারুন: মিশরের শিক্ষামন্ত্রী তারিক শোকি বলেন, প্রথমবারের মতো  মুসলমান ও খ্রিষ্টান শিক্ষার্থীদের জন্য একটি ধর্মীয় বই  পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষে  এ ধর্মীয় বইটি যথাযথ পাঠদান  শুরু হবে।

এ বইটি সকল শিক্ষার্থীদের  মধ্যে মূল্যবোধ  ও  নৈতিকতা  সৃষ্টিতে সহায়ক হবে। তাদের শিক্ষা  যেন দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনে সেজন্যই  আমাদের এ পরিকল্পনা।

তিনি অারো বলেন, মিশরে ইতির্পূবে এমন  কৃতিত্বের কোনো রেকর্ড নেই,  প্রাথমিক বিদ্যালয়ে এই বইটি শিক্ষা দেয়ার ক্ষেত্রে কেউ  আপত্তি প্রকাশ করেনি। যা আমাদের জন্য আশার আলো।

মিশরের সংসদীয় শিক্ষা-কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠককালে তারিক শোকি বলেন, ছাত্রদের  উন্নত-মনস্ক তৈরি করতে, সুনাগরিক হিসাবে গড়ে তুলতে এবং নৈতিকতা বৃদ্ধি করার লক্ষ্যে মিশরের শিক্ষামন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী মাসে মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় শিক্ষকদের জন্য একটি নিবিড় প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ