শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

ভারতে মুসলিম শিক্ষার্থীদের শনাক্তে গোপন জরিপ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ভারতের গুজরাট রাজ্যে মুসলিম শিক্ষার্থীদের চিহ্নিত করতে গোপনে জরিপ চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

বর্তমান বিজেপি সরকার এমন উদ্যোগের কথাএকটি সংবাদপত্রে প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজ্যের মুসলিম সংখ্যালঘুদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ডন নিউজ।

সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্যে এ ধরনের কাজ সত্যিই অবাক করার মত। এখানে সরকারের এমন আচরণ দেখে বেশ আতঙ্কিত রাজ্যের বেশীরভাগ শিক্ষার্থী এবং অভিভাবকগণ।

যদিও তারা এ বিষয়ে মুখ খুলতে একদমই নারাজ। তবে এ কাজকে সম্পূর্ণ ‘সংবিধান বিরোধী’ বলেও মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী নেতাদের অনেকে।

মুসলমান শিক্ষার্থীদের চিহ্নিতকরণের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বোর্ড পরীক্ষার ফরম পূরণের সময় পরীক্ষার্থী মুসলিম কিনা তা জানতে চাওয়া হয়েছে।

রাজ্যের মুসলিম শিক্ষার্থীদের অবিভাবকের প্রশ্ন, কেন সরকার এসব তথ্য সংগ্রহ করছে? এই তথ্যের অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা অনেকের।

ইন্টারে শ্রেণিতে পড়ুয়া এক মুসলিম শিক্ষার্থীর বাবা রুস্তম আলী বলেন, ‘ব্যাপারটা আমাদের অবাক করার মতো। অনলাইন ফরমের তথ্য যদি অন্য কাজে লাগানো হয়, তাই খুব ভয় হচ্ছে।’

প্রসঙ্গত, এ ঘটনায় উদ্বিগ্ন জিগ্নেশ মে বাণী, হার্দিক পাটেলের মতো রাজ্যের বিরোধী নেতারা। তাদের মতে, গুজরাট সরকার মুখে জাতীয়তাবাদের কথা বললেও ঠিক এভাবেই তারা ধর্মের নামে ভাগাভাগি করছে।

সূত্র: ডন নিউজ, আনন্দবাজার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ