আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন অধিকাংশ আসনে চূড়ান্ত হয়েছে। আর চূড়ান্ত হওয়াদের চিঠি দিয়ে জানাচ্ছে দলটি।
রোববার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় কয়েকজন নেতৃবৃন্দ চিঠি দিচ্ছেন।
জানা গেছে, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন এবং সাক্ষাৎকার বোর্ড থেকে মনোনিত হয়েছেন তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।
মনোনয়ন চূড়ান্ত হয়েছে যাদের
ঢাকা-১ সালমান এফ রহমান, ঢাকা-২ অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা-৩ নসরুল হামিদ বিপু, ঢাকা-৫ কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা-৭ হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১০ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা -১১ একেএম রহমতউল্লাহ, ঢাকা-১২ আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকা-১৪ আসলামুল হক আসলাম, ঢাকা-১৩ সাদেক খান, ঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা-১৮ সাহারা খাতুন, ঢাকা-১৯ ডা. এনামুর রহমান এনাম, ঢাকা-২০ বেনজির আহমদ।
দিনাজপুর-১ মনোরঞ্জন শীল, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।
গোপালগঞ্জ-১ লে. কর্নেল (অব) ফারুক খান, গোপালগঞ্জ-৩ ও রংপুর ৬ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম।
নোয়াখালী-১ এইচএম ইব্রাহিম, নোয়াখালী ২ মোর্শেদ আলম, নোয়াখালী ৩ মামুনুর রশীদ কিরণ, নোয়াখালী ৪ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৫ ওবায়দুল কাদের।
গাইবান্ধা-২ মাহবুব আরা গিনি, গাইবান্ধা-৩ ডা. ইউনুস আলী সরকার, গাইবান্ধা-৫ মো. ফজলে রাব্বী মিয়া।
গাজীপুর-১ আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি, গাজীপুর-৩ ইকবাল হোসেন সবুজ, গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি।
নওগাঁ-১ সাধনচন্দ্র মজুমদার, নওগাঁ-২ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৫ আবদুল মালেক, নওগাঁ-৬ ইসরাফিল আলম।
রাজশাহী-১ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৪ প্রকৌশলী এনামুল হক, রাজশাহী-৬ শাহরিয়ার আলম।
সিরাজগঞ্জ-১ মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ-২ ডা. হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৫ আবদুল মজিদ মন্ডল, সিরাজগঞ্জ-৬ হাসিবুর রহমান স্বপন।
পাবনা-২ আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ মকবুল হোসেন, পাবনা-৪ শামসুর রহমান শরীফ ডিলু, পাবনা-৫ গোলাম ফারুক প্রিন্স।
রংপুর-৪ টিপু মুনশি, রংপুর-৫ এইচএন আশিকুর রহমান, রংপুর-৬ শিরিন শারমীন চৌধুরী।
যশোর-১ শেখ আফিল উদ্দিন, যশোর-৩ কাজী নাবিল আহমেদ, যশোর-৪ রণজিৎ কুমার রায়, যশোর-৫ স্বপন ভট্টà¦