সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি

‘ফিরে যাওয়ার পরিবেশ হয়েছে কিনা রোহিঙ্গাদেরই দেখে আসতে দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের জন্য বসবাসের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা সেটি পর্যবেক্ষণের জন্য রোহিঙ্গাদের মধ্য থেকেই একটি প্রতিনিধি দলকে অনুমতি দিতে মিয়ানমার সরকারের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ।

শুক্রবার ইউএনএইচসিআর-এর এক বিবৃতিতে মিয়ানমারের প্রতি এ আহবান জানানো হয়।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো শুক্রবার এক বার্তায় বলেন, ‘প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফিরে যাওয়ার জন্য মিয়ানমারকেই ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে হবে। মিয়ানমার সরকারের প্রতি ইউএনএইচসিআর আহবান জানাচ্ছে, রোহিঙ্গারা তাদের বসত-ভিটায় ফিরতে পারে এমন পরিবেশের সৃষ্টি করুন।

ইউএনএইচসিআর মিয়ানমার সরকারের প্রতি অনতিবিলম্বে সংকট সমাধানের আহবান জানিয়েছে। এই সঙ্কটকের মূল এবং সমাধান খুঁজতে কফি আনান কমিশনের প্রতিবেদনের কাছে ফিরে যেতেও মিয়ানমার সরকারের প্রতি নির্দেশনা দিয়েছে আন্তর্জাতিক নেতৃস্থানীয় এ সংস্থাটি।

গত ২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমারের জান্তা বাহিনীসহ একাধিক জাতি-গোষ্ঠীর লোকজন রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অত্যাচার-নিপীড়ন চালালে জীবন বাঁচাতে রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসতে থাকে। এখন পর্যন্ত প্রায় ১৩ লাখ রোহিঙ্গা কক্সবাজারের একাধিক শিবিরে আশ্রয় নিয়েছে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ