শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

এবার দিল্লির মসজিদ ভাঙার উসকানি বিজেপি নেতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দিল্লির জামে মসজিদ ভাঙার উসকানি দিয়েছেন বিজেপির সংসদ সদস্য সাক্ষী মহারাজ।

তার দাবি, ‘রাম মন্দির ভেঙে যেমন বাবরি মসজিদ তৈরি হয়েছিল। একইভাবে হিmarন্দু মন্দির ভেঙেই তৈরি হয় জামা মসজিদ।’

সাক্ষী মহারাজের প্রস্তাব, ‘দিল্লির জামে মসজিদ ভাঙলেই দেবতার মূর্তি মিলবে। আমার দাবি মিথ্যা হলে আমায় ফাঁসি দেবেন।’

শুক্রবার উত্তরপ্রদেশে উন্নাওতে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

সাক্ষী মাহারাজের দাবি, ‘মুঘল আমলে দেশের (ভারত) ৩ হাজার মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি হয়েছিল। হিন্দুদের একতা ভাঙতেই এই ধ্বংসলীলা চলেছিল। এবার একই পথ ও পদ্ধতি অবলম্বন করা উচিত হিন্দু সংগঠনগুলোর।’

রাজধানী দিল্লিতে জামে মসজিদ থাকা অর্থহীন বলেও ঔদ্ধত্বপূর্ণ মন্তব্য করেন এই বিজেপি নেতা।

এনডিটিভির খবরে উল্লেখ, প্রায়ই বিতর্কিত মন্তব্য করে থাকেন সাক্ষী মহারাজ। জনসভায় জামা মসজিদ ভাঙার উসকানি দিয়েই থেমে থাকেননি তিনি।

বলেন, ‘স্বামী-স্ত্রী বা প্রেমিক যুগলের অন্তরঙ্গ ছবি তোলা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বন্ধ হওয়া উচিত।’

এর আগে ২০১৫ সালে তিনি বলেছিলেন, ‘হিন্দু নারীদের অন্তত ৪টি করে সন্তান থাকা উচিত। তাহলেই হিন্দু ধর্মের সঠিক রক্ষা হবে।’

এর ঠিক একবছর পর সাক্ষী বলেছিলেন, ‘গরু পাচার বা গো-হত্যা রুখতে হিন্দুরা প্রয়োজনে অস্ত্র হাতে নেবে।’ গরু পাচারের অভিযোগে ওই সময় এক মুসলিম ব্যক্তি খুন করা হয়েছিল। ওই ঘটনাকে সমর্থন করে সাক্ষী এ মন্তব্য করেছিলেন।

সূত্র: এনডিটিভি

গুজরাট থেকে যেভাবে মুসলিমদের চিহ্ন মুছে ফেলা হচ্ছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ