শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

এক আসনে একজন ইসলামী প্রার্থী দিতে আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে এক আসনে একজন প্রার্থী দেওয়ার বিষয়কে গুরুত্ব দিতে তরুণ আলেমদের বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ (২৪ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় পুরানা পল্টনস্থ একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব শেখ গোলাম আজগর, ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান।

ইসলামী ঐক্যজোট (রকিব) সিনিয়র যুগ্ম-মহাসচিব বীরমুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি আব্দুল মুমিন।

ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা মাওলানা আনছারুল হক ইমরান, মাওলানা মেহেদী হাসান, নেজামে ইসলাম পার্টির প্রতিনিধি মুহাম্মদ নুরুজ্জামান, ছাত্র জমিয়তের নিজামুদ্দীন আদনান প্রমুখ।

বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ জাতীয় নির্বাচনে আসন ভিত্তিক ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছেন। আসন ভিত্তিক ঐক্যের বিষয়টি নিজ নিজ দলীয় নীতি নির্ধারকদের কাছে তুলে ধরবেন তারা।

বৈঠকে বলা হয়, ইসলামি দলগুলো জোটগতভাবে অথবা দলীয়ভাবে নির্বাচন করলেও এক প্রার্থীর বিপরীতে অন্য প্রার্থী যেন না দেয়া হয়। সংসদে গিয়ে ভূমিকা রাখতে হলে আগামী নির্বাচনে আসন ভিত্তিক ঐক্যের কোনো বিকল্প নেই।

নেতৃবৃন্দ বলেন, জোটগতভাবেই হোক অথবা দলীয়ভাবেই হোক, ইসলামী দলের প্রার্থীরা সংসদে গেলে তারা ইসলামের পক্ষেই ভূমিকা রাখবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ