শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর ধর্ষণ, চার সাক্ষী ও শরয়ি আইন: প্রচলিত ভুল ধারণার জবাব সরকারদলীয় এমপিদের সংসদীয় সভায় আলোচনা হলো যেসব বিষয় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র সুদানে মৃত্যুবরণ করা সেনা সদস্য মহিউদ্দিনের দাফন সম্পন্ন গহরপুরী রহ.কে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ মন্তব্য, ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ সীমান্তে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি ‘শিক্ষকরাই আগামী প্রজন্ম গড়ার প্রধান কারিগর’ সীমান্তে পুশইন ইস্যুতে সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: মাওলানা ইউনুস আহমদ

২৭ নভেম্বর হাইআতুল উলয়া’র বিশেষ বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুলাইমান সাদী: ২৭ নভেম্বর (মঙ্গলবার) কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের বিশেষ বৈঠকে অনুষ্ঠিত হবে।

এতে শুকরানা মাহফিলের অর্থনৈতিক হিসাব ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।

বৈঠকে চলতি বছরের দাওরায়ে হাদিসের পরীক্ষাসহ চলমান কিছু বিষয়েও আলোচনা হবে হবে জানা গেছে।

জাতীয় দীনি শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতি মুহাম্মদ আলী এ বিষয়ে আওয়ার ইসলামকে জানান, ২৭ নভেম্বর শুকরানা মাহফিল বিষয়ক বিশেষ বৈঠকে উপস্থিত হওয়ার জন্য আল হাইআতুল উলয়ার সব সদস্যকে চিঠির মাধ্যমে দাওয়াত দেয়া হয়েছে।

এতে শুকরানা মাহফিল পরবর্তী প্রভাব, অর্থনৈতিক হিসাব ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।

বৈঠকে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার কথা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আল হাইআতু উলয়ার কেন্দ্রীয় পরীক্ষা বিষয়ক আলোচনা থাকতে পারে। এছাড়াও চলমান অন্যান্য বিষয়েও আলোচনার কথা রয়েছে।

নির্বাচনকালীন অস্থিরতার সময়ে শিক্ষার্থীদের পড়াশোনা, পরীক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, মাদরাসার পড়াশোনার পরিবেশ নির্বাচনী হাওয়া থেকে সম্পূর্ণ পৃথক। নির্বাচনের কোনো প্রভাব শিক্ষার্থীদের পড়াশোনায় পড়বে না বলে আমরা আশা করি। তবু বৈঠকে এ বিষয়ে যদি কোনো আলোচনা ওঠে তাহলে মুরুব্বিরা অবশ্যই যথাযথ নির্দেশনা দেবেন ইনশাআল্লাহ।

আল হাইআতুল উলয়ার অধীনে  ২০১৯ সালের দাওরায়ে হাদীসের (তাকমিল) পরীক্ষা শুরু হবে ৮ এপ্রিল।  অথরিটি গঠনের পর ৩য় বারের মতো পরীক্ষা নেবে সংস্থাটি।

দাওরার সার্টিফিকেটে কি সৌদি আরবে পড়া যায়?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ