শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

বিএনপির ৩ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম রাজধানী ঢাকা মহানগরের সূত্রাপুর থানার সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তারসহ বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। বাকি দুইজন হলেন সূত্রাপুর থানা বিএনপির ৪৩ নং ওয়ার্ড সহ-সভাপতি দেলোয়ার হোসেন ও মজিবর রহমান আনু।

বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার ওসি কেএম আশরাফ উদ্দিন জানান, গ্রেফতাররা প্রত্যেকে একাধিক মামলার আসামি ও আদালত থেকে গ্রেফতারি পরোয়ানাও ছিল। তাদের আদালতে সোপর্দ করা হবে।

এদিকে সারাদেশে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীসহ নেতাকর্মীদের বিরুদ্ধে করা ‘গায়েবি’মামলার বৈধতা নিয়ে রিটের ওপর আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট।

এক আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের একক বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ