শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

‘বাদশাহ সালমানসহ রাজ পরিবারের কেউ খাশোগি হত্যাকাণ্ডে জড়িত নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেছেন, পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমানের অপমান সহ্য করা হবে না। সৌদি রাজ পরিবারের কেউ সাংবাদিক জামাল খাশোগির হত্যকাণ্ডে জড়িত নয়।

আরব নিউজের বরাতে জানা যায়,  সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের গতকাল এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাতকারে বলেন, সৌদি আরবের বিরুদ্ধে ও রাজ পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

তাই যে কোনোভাবে এ ষড়যন্ত্র রুখতে হবে। হারামাইন শরিফাইনের খাদেম বাদশাহ সালমানকে অপমান ও কলুষিত করার চক্রান্ত করা হচ্ছে। এসব চক্রান্ত আর ষড়যন্ত্র কোনোভাবে মেনে নেয়া হবে।

ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানকেও জামাল খাশোগির হত্যা মামলায় জড়িত করার চেষ্টা করছে। এর উপর ভিত্তি করে যুবরাজকে অপসারণের দাবি করা হচ্ছে। অবশ্যই এটি একটি রেড লাইন। সৌদি আরবের জন্য বিপদ সংকেত। যেকোনো পরিস্থিতি মুকাবিলা করতে প্রস্তুত আছে সৌদি।

ডেইলি পাকিস্তান উর্দু থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ