শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

স্থায়ীভাবে সৌদির পাশে থাকার অঙ্গীকার ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার স্থায়ীভাবে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা দিয়ে বলেছেন, রিয়াদের সঙ্গে বিলিয়ন ডলারের সামরিক চুক্তি বাতিল করছি না আমরা। রিয়াদের সঙ্গে স্থায়ীভাবে অংশীদার হিসেবে থাকবো।

হোয়াইট হাউস কর্তৃক জারি করা একটি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প এ ঘোষণা দেন।

তিনি রিয়াদের সঙ্গে বহু বিলিয়ন ডলারের সামরিক চুক্তি বহাল রেখে বলেন, ‘যদি আমরা এ সামরিক চুক্তি বাতিল করি তবে রাশিয়া ও চীন বিপুল সুবিধাভোগ করবে। তাই আমরা চুক্তি বহালের সিদ্ধান্ত নিয়েছি।

ট্রাম্প বলেন, ২৪ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের অভ্যন্তরে সৌদি সাংবাদিক জামাল খাশোগি খুন হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তদন্তে প্রমাণ পাওয়া যায় জামাল খাশোগির হত্যা অত্যন্ত ভয়ঙ্করভাবে করা হয়েছে।

আমরা ইতিমধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি। যুক্তরাষ্ট্রের অনুসন্ধানেঅনেক ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসেছে। আমাদের কাছে খাশোগি হত্যাকাণ্ডের অনেক তথ্য আছে। খাশগি হত্যার সাথে জড়িত ১৭ সৌদি নাগরিককে শাস্তির অনুমোদন ইতিমধ্যেই পেয়েছি আমরা।

ট্রাম্প আরো বলেন, বাদশা সালমান ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান জনাব খাশোগি হত্যার পরিকল্পনা বা হত্যাকাণ্ডের বিষয়টি জোরালোভাবে অস্বীকার করেছেন। আমাদের গোয়েন্দা সংস্থাও তাদের ব্যাপারে কোনো তথ্য পায়নি এখন পর্যন্ত। তবে এখনো তারা অনুসন্ধানে আছে।

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অব্যহত থাকবে। সৌদি আরব ইরানের বিরুদ্ধে আমাদের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও এ অঞ্চলের অন্যান্য দেশগুলোর পরস্পর সহযোগিতা নিশ্চিত করতে সৌদি আরবের দৃঢ় অংশীদার থাকা চাই।

সারা বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদের হুমকি সম্পূর্ণরূপে দূর করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য।

সন্ত্রাসবাদের হুমকি সম্পূর্ণরূপে দূর করতে সৌদি যদি যুক্তরাষ্ট্রের পাশে থাকে তাহলে কাজ সহজ হবে। যুক্তরাষ্ট্রও সৌদি আরবের পাশে থাকবে।

আরব নিজউ ইংরেজি থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ