শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

সীমান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সীমান্ত ও ঝুঁকিপূর্ণ, সন্ত্রাসপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি চালাতে পুলিশকে নির্দেশ দেবে নির্বাচন কমিশন।

অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার ও নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতের নির্দেশনাও দেয়া হবে তাদের।

পুলিশ প্রশাসনকে আগামীকাল বৃহস্পতিবার এসব বিষয়ে ব্রিফ করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। কমিশন সচিব জানিয়েছেন, এতদিন গ্রেপ্তার হওয়া বিএনপি নেতাদের তালিকা পর্যালোচনা করছে ইসি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃংখলা রক্ষায় মাঠে থাকবে সশস্ত্র বাহিনীসহ পুলিশ, বিজিবি, র‍্যাব, কোস্ট-গার্ড, আনসার ও গ্রাম পুলিশের ৬ লাখের বেশি সদস্য। তাদের মধ্যে পুলিশ থাকবে সবচেয়ে বেশি।

পুলিশপ্রধানসহ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বৃহস্পতিবার ব্রিফ করবে নির্বাচন কমিশন।

ইসি সচিব জানান, সীমান্ত ও জঙ্গিপ্রবণ এলাকা এবার বিশেষ নজরদারিতে রাখা হবে। এছাড়া, ধর্মীয় সংখ্যালঘু, নারী ও ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তায় থাকবে বাড়তি নজর।

নির্বাচনের আগে ধর্মীয় সমাবেশের নামে কেউ যেন প্রচার চালাতে না পারে সেজন্য এ ধরনের সমাবেশ বন্ধে এরইমধ্যে নির্দেশ দিয়েছে ইসি।

তাছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ঠেকাতে আগামী সোমবার বিটিআরসি ও টেলিকম কোম্পানিগুলোর সাথে বৈঠক করবে কমিশন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ