বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

ফরম পূরণে বাড়তি টাকা আদায় বন্ধে ১১ তদারকি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এসএসসি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণে বাড়তি টাকা আদায় বন্ধে ব্যবস্থা নিতে ১১টি তদারকি দল গঠন করেছে সরকার। এছাড়া তদারকি দল বাড়তি টাকা নিলে তা ফেরতের ব্যবস্থা করবে।

আজ বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তাদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে এসব দল গঠন করে বলে খবর পাওয়া গেছে।

১১টি তদারকি দল, এসএসসি পরীক্ষার ফরম পূরণকারী শিক্ষার্থীদের তালিকা প্রতিষ্ঠানগুলো থেকে নেবে। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে যোগাযোগ করে ফরম পূরণে শিক্ষার্থীরা কী পরিমাণ টাকা দিয়েছে, সে তথ্য সংগ্রহ করবে।

যদি নির্ধারিত ফির বাইরে বিভিন্ন নামে ও খাতে বাড়তি টাকা আদায় করা হয়, তাহলে ঐ আদায়কারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করা এবং বাড়তি টাকা সংশ্লিষ্ট অভিভাবকদের টাকা ফেরতের ব্যবস্থা করবে এসব তদারকি দল।

তদারকি এই কমিটিকে পাঁচ দিনের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন মাউশিতে জমা দিতে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ফরম পূরণ ফি মোট ১,৮০০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় জনপ্রতি ১,৬৮০ টাকা।

এর বেশি আদায় করলে সরকার সে ব্যাক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ