শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

বক্তব্যে খাশোগি হত্যার বিষয় এড়িয়ে গেলেন বাদশা সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলোচিত সাংবাদিক জামাল খাশোগির মৃত্যুর পর প্রথমবার প্রকাশ্যে ভাষণ দিলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

তার দীর্ঘ ভাষণে নিজ দেশের বিচারব্যবস্থার সাফাই গাইলেও খাশোগি ইস্যুতে কোন কথাই বলেননি তিনি ভাষণে।

ন্যায় বিচার প্রতিষ্ঠায় সৌদি আরব কখনও পিছপা হবে না বলে মন্তব্য করেন বাদশাহ সালমান। যদিও খাশোগি হত্যার বিচার বা তদন্তের অগ্রগতি নিয়ে কোন কিছুই ছিল না তার বক্তব্যে। এদিকে খাশোগি ইস্যুকে কেন্দ্র করে যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সিংহাসনে বসা নিয়ে রাজপরিবারের বেশ কয়েকজন সদস্য আপত্তি জানিয়েছেন বলে দাবি করেছে রয়টার্স।

বার্তা সংস্থাটি বলছে, বাদশাহ সালমানের উত্তরসূরি হিসেবে তার ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুল আজিজকে দেখতে চান অনেকে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে ঢোকার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি। পরে জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের সঙ্গে ধ্বস্তাধস্তিতে খাশোগির মৃত্যুর কথা স্বীকার করে রিয়াদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ