শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ইন্টারনেট বিচ্ছিন্ন, তৃতীয় দিনের সাক্ষাৎকারে নেই তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি কার্যালয়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছন্ন থাকায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তৃতীয় দিনের সাক্ষাৎকারে যুক্ত হতে পারেননি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার সকাল ৯টার কিছু সময় পর এ সাক্ষাৎকার শুরু হয়।

জানা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের মনোনয়ন বোর্ডের সদস্যরা সাক্ষাৎকার নিচ্ছেন।

কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ কুমিল্লার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে।

গত রোববার বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। স্কাইপিতে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার পর্বে শুরু থেকেই ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তবে এ নিয়ে জটিলতা তৈরির পর গতকাল বিকাল ৩টা থেকেই চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এমনকি সারাদেশে বন্ধ করা হয় স্কাইপেও।

আজ মনোনয়ন বোর্ডে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ