শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী হাতপাখারশেখ মারুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) আসনে আওয়ামী লীগের সভান্ত্রেী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী হয়ে লড়বেন হাতপাখার প্রার্থী ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ।

তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পীর সাহেব চরমোনাই কর্তৃক নির্বাচিত প্রার্থী। হাতপাখা নিয়ে এ আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জানা যায়, ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মদ মারুফ একজন তরুণ প্রকৌশলী। দীর্ঘ দিন থেকেই তিনি ইসলামী আন্দোলনের রাজনীতিতে সক্রিয় ‍ভূমিকা পালন করে আসছেন।

জানা যায়, শেখ মুহাম্মদ মারুফ ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেবকে কথা দিয়েছেন, হুজুর চিন্তা করবেন না, শেষ পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ। খালি মাঠে কাউকে গোল দিতে দেবো না। আল্লাহ ভরসা।

উল্লেখ্য, শেখ মুহাম্মদ মারুফ ইসলামী যুব আন্দোলনের বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক। তিনি গোপালগঞ্জের সন্তান।

স্কাইপে বন্ধ

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-র নির্দেশে দেশে ইন্টারনেটভিত্তিক জনপ্রিয় যোগাযোগমাধ্যম স্কাইপ সেবা বন্ধ হয়ে গেছে বলে একটি সূত্র জানিয়েছে।

তবে বিটিআরসির দাবি, কারিগরি ত্রুটির কারণে এ রকম সমস্যা হতে পারে। বিটিআরসি স্কাইপ বন্ধের নির্দেশ দেওয়ার অভিযোগ স্বীকার করেনি ।

সূত্র জানায়, সোমবার (১৯ নভেম্বর) রাতে বিটিআরসি’র সিমেস্টম ও সার্ভিস বিভাগ থেকে দেশের সব আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) স্কাইপ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা সোমবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর করতে বলা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ