শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

ফের মিয়ানমারে রোহিঙ্গা শিবিরে পুলিশের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবপাচারকারী সন্দেহে দুইজনকে ধরতে পুলিশ রোহিঙ্গা শিবিরে অভিযানে চালায়। এ সময়ই চারজন গুলিবিদ্ধ হয়। তাদের দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

মিয়ানমারে রোহিঙ্গা শিবিরে পুলিশের হামলাবার্তা সংস্থা ইকনা রাখাইনের রাজধানী সিত্তুয়ে থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্বের ‘আহ নুক ইয়ে’ শিবিরে রোববার সকালে পুলিশ অভিযান চালায়।

পুলিশের দাবি, অভিযানের এক পর্যায়ে রোহিঙ্গাদের আক্রমণের জবাবে তারা গুলি ছুড়েছে। কিন্তু প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা গেছে, সেখানে পুলিশের ওপর রোহিঙ্গাদের হামলা চালানোর কোনো ঘটনা ঘটেনি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, পুলিশের ২০ সদস্যের একটি দল ‘আহ নুক ইয়ে’ শিবিরে অভিযানে যায়। পুলিশের ভাষ্য, অভিযুক্ত দুই ব্যক্তি গত শুক্রবার একটি ছোট নৌকায় করে এ শিবির থেকে ১০৬ রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করেছে।

ইয়াংগুনের দক্ষিণে সমুদ্র থেকে নৌকাটি আটক করে মিয়ানমার কর্তৃপক্ষ। ২৫ শিশুসহ ওই নৌকার সব আরোহীকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়।

এ কারণে শিবিরটিতে রোববার অভিযান চালায় পুলিশ।এ অভিযানের এক রোহিঙ্গা প্রত্যক্ষদর্শী মাউং মাউং আই জানান, পুলিশের গুলিতে চারজন আহত হয়েছে এবং তাদের দুইজনের অবস্থা গুরুতর।

মাউং আই বলেন, “ক্যাম্পের লোকজন কী ঘটছে তা দেখতে বাইরে এলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।” তবে পুলিশ বলেছে, তারা ক্যাম্পে গেলে সেখানকার লোকজন তাদের ঘিরে ধরে এবং পাথর ছোড়ে। কারো কারো হাতে তলোয়ারও ছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ