শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

কলকাতার সবচেয়ে উঁচু ভবনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কলকাতার সবচেয়ে উঁচু ভবন ৬৩ তলা ‘দ্য ৪২’ এ আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে।

আজ শনিবার সন্ধ্যায় নির্মাণাধীন আবাসিক ভবনটির ৮ ও ৯ তলায় আগুন ছড়িয়ে পড়ে বলে খবর এনডিটিভি, আনন্দবাজার পত্রিকার।

ধর্মতলা এলাকার চৌরঙ্গী রোডে অবস্থিত ভবনটির এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা সম্পদহানির কোনো খবর পাওয়া যায়নি।

দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছে। নির্মাণাধীন ভবনটির বাইরের দিকে লাগানো নেটে কোনোভাবে আগুন ধরে গিয়ে অন্যত্র ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন দমকলকর্মীরা।

‘দ্য ৪২’ ভবনের আশপাশে বিভিন্ন প্রতিষ্ঠানের আরও অনেক দপ্তর আছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ভবনটির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করার সময় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সূত্র: এনডিটিভি

ঐক্যফ্রন্ট নির্বাচন বয়কট করবে না: ড. কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ