শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

পাকিস্তানে বয়লার বিস্ফোরণে ৬ কর্মী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী করাচিতে গত বুধবার বয়লার বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) হাসপাতাল কর্মকর্তা ও স্থানীয় পুলিশ এক প্রতিবেদনে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

হাসপাতাল কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়, হতাহতদের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে। মারাত্মকভাবে দগ্ধ হওয়ার কারণে চিকিৎসা চলাকালে তারা প্রাণ হারান।

আগুনে মারাত্মকভাবে দগ্ধ অপর এক কর্মীকে নগরীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কক্ষে রাখা হয়েছে। এদিকে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, করাচির লান্ধি মঞ্জিলের কাছে হোন্ডা এটলাসের মালিকানাধীন একটি কারখানায় এ বয়লারের বিস্ফোরণের ঘটনা ঘটে।

উল্লেখ্য, সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

সূত্র: ডন নিউজ

‘শতভাগ সুষ্ঠু নির্বাচন পৃথিবীর কোথাও হয়নি, এখানেও হবে না’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ