রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের

খাশোগি হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ডের আবেদন সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে অভিযুক্ত পাঁচ জনের মৃত্যুদণ্ডের আবেদন করেছে সৌদি আরব। দেশটির সরকারি আইনজীবী এ আবেদন করেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন।

৫৯ বছর বয়সী খাশোগিকে সৌদি কনস্যুলেটের ভেতর বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হয়। এরপর তার দেহ টুকরো টুকরো করে রাসায়নিকে ডুবিয়ে কার্যত গলিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ আছে।

এখনও খাশোগির দেহাবশেষ পাওয়া যায়নি। এই মামলায় ২১ জনকে কারাগারে নেওয়া হয়েছে। এর মধ্যে ১১ জনের বিচার চলছে।

অভিযোগ আছে, সৌদি রাজ পরিবারের সমালোচক হওয়াতেই জামাল খাশোগিকে খুন করা হয়েছে। এ ঘটনায় সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান ও তার ঘনিষ্ঠজনরা জড়িত। তবে সৌদি আরব এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

গত ২ অক্টোবর জামাল খাশোগি খুন হন। এদিন তিনি তার প্রেমিকা হাতিস সেনগিসকে বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজ জমা করতে সৌদি দূতাবাসে গিয়েছিলেন। তারপর থেকেই জামালের খোঁজ মিলছিল না। পরে অক্টোবরের শেষে তার খুনের খবর সামনে আসে।

এরদোগান খাশোগি হত্যার রেকর্ডিং টেপ শোনালেন ৩ দেশকে

এএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ