শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

মৃত্যুদণ্ডের মুখোমুখি হচ্ছে ৫ সৌদি কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের প্রসিকিউটর বলেছেন, সাংবাদিক জামাল খাশোগি হত্যার দায়ে সৌদি আরবের পাঁচ সরকারি কর্মকর্তা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) তিনি এ কথা বলেন বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এএফপি ও রয়টার্স।

ওই প্রতিবেদনে সৌদি আরবের প্রসিকিউটর বরাত দিয়ে জানানো হয়, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে জামাল খাশোগির খুনের সঙ্গে জড়িত ওই পাঁচজনের সর্বোচ্চ সাজা হতে পারে।

সৌদি রাজ-পরিবারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে সৌদি আরবের প্রসিকিউটর এক বিবৃতিতে জড়িতদের সর্বোচ্চ সাজার ঘোষণা দিয়েছেন।

স্বেচ্ছা নির্বাসিত এই সাংবাদিককে কীভাবে হত্যা করা হয়, সেসম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছিল প্রসিকিউটরের কার্যালয়। এতে বলা হয়, প্রথমে শ্বাসরোধে তাকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করা হয়। তবে তার মরদেহ কোথায় রয়েছে সেব্যাপারে কোনো তথ্য এখন পর্যন্ত জানায়নি সৌদি।

প্রসিকিউটরের কার্যালয়ের এক মুখপাত্র বলেছেন, হত্যাকাণ্ডের পর কনস্যুলেটের বাইরে তুর্কি এক এজেন্টের কাছে সাংবাদিক খাশোগির খণ্ডিত মরদেহ হস্তান্তর করা হয়। তবে খুনের ব্যাপারে যুবরাজ বিন সালমান কোনো তথ্যই জানতেন না বলে ওই মুখপাত্র দাবি করেন।

সৌদি গোয়েন্দাবাহিনীর উপ-প্রধান জেনারেল আহমেদ আল আসিরিই কনস্যুলেটের ভেতরে খাশোগিকে হত্যার নির্দেশ দেন বলে ওই মুখপাত্র বলেন।

সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ প্রসিকিউটরের কার্যালয়ের বিবৃতির বরাত দিয়ে বলছে, খুনের সঙ্গে অভিযুক্ত পাঁচজনের মৃত্যুদণ্ডের সাজার অনুরোধ জানিয়েছেন প্রসিকিউটর। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ২১ জন কর্মকর্তা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। এদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং অন্যদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে স্বেচ্ছা নির্বাসনে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন সাংবাদিক জামাল খাশোগি। বিয়ের প্রয়োজনীয় কাগজ সংগ্রহের জন্য গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন খাশোগি।

সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির তাগিদ জাতিসংঘের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ