শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

পেছাতে পারে বিশ্ব ইজতেমা; দেওবন্দ যাচ্ছেন প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: তাবলিগ জামাতের চলমান সংকট নিরসন ও মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা করার বিষয়ে সিদ্ধান্ত নিতে ভারতের দারুল উলুম দেওবন্দ যাবেন ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।

আজ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে আওয়ার ইসলামকে জানান রাজধানীর কাওরান বাজারের আম্বরশাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম।

এদিকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান বলেছেন, নির্বাচনের আগে সব ধরনের জমায়েত নিষিদ্ধ। একইসঙ্গে তাবলিগের জামাতের মধ্যে বিরোধও রয়েছে। এসব বিবেচনায় তাবলিগের বিশ্ব ইজতেমার তারিখ আপাতত স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তাবলিগের দুই পক্ষের সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে বলেও জানান তিনি।

মো. আনিছুর রহমান বলেন, এ মুহূর্তে কোনো জোড় ও ওজহাতি জোড় কিছুই করা যাবে না। এছাড়া একটি প্রতিনিধি দল ভারত যাবে। প্রতিনিধি দলের সদস্যরা আলাপ-আলোচনা করে সমাধান করবেন।

তাবলিগের চলমান সঙ্কট নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে  মাওলানা সাদের অনুসারীদের নিয়ে আলাদাভাবে আগামী ইজতেমা করার দাবি তুলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম। যুক্তি হিসেবে দারুল উলুম দেওবন্দ মাওলানা সাদের ব্যাপারে আগের অবস্থান থেকে ফিরে এসে বলেও তিনি দাবি করেন।

এ সময় আলোচনার পর সিদ্ধান্ত হয়, দারুল উলুম দেওবন্দের অবস্থান স্পষ্ট হতে প্রতিনিধি দল যাবে এবং দেওবন্দ অনুমোদন দিলে তারা আলাদা করে ইজতেমা করতে পারবেন।

সে সিদ্ধান্তের ভিত্তিতেই দারুল উলুম দেওবন্দ যাবে ৬ সদস্যের এ প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে রয়েছেন, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, হাফেজ মাওলানা মুহাম্মদ যোবায়ের, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, ধর্মসচিব মুহাম্মদ আনিছুর রহমান এবং আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ।

প্রতিনিধি দলের সফরের তারিখ এখনো নির্ধারিত না হলেও খুব দ্রুত তারা দেওবন্দ যাবেন বলে জানা গেছে।

এছাড়াও বৈঠকে আগামী বিশ্ব ইজতেমার বিষয়ে তারিখ পরিবর্তন হতে পারে এমন আলোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন, ডিসেম্বর নির্বাচন হলে ইজতেমা করতে কোনো সমস্যা হবে না। তবে জানুয়ারিতে পেছানো হলে ইজতেমার তারিখ পেছানো হতে পারে।

বৈঠকে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, হাফেজ মাওলানা মুহাম্মদ যোবায়ের, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, ধর্মসচিব মুহাম্মদ আনিছুর রহমান এবং আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নাল আবেদিন, পুলিশের আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রমুখ।

‘ইসলামের তিনটি বিধান মেনে চলেলে কখনো ডায়াবেটিস হবে না’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ