শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

ফিলিস্তিন ও ইয়েমেনি শরণার্থীদের বিবস্ত্র করে নির্যাতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি ও ইয়েমেনি শরণার্থীদের ওপর বর্বর নির্যাতন করেছে গ্রিস। গ্রিক সীমানায় প্রবেশ করার পর তাদের বেদম প্রহার করা হয় বলে অভিযোগ উঠেছে।

ওই শরণার্থীদের পোশাক খুলে বিবস্ত্র করে তুর্কি সীমান্তে পুশ করা হয় বলেও খবর পাওয়া গেছে।

তুরস্কের প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি সাবাহ বলেছে, শরণার্থীদের একটি গ্রুপ গ্রিক সীমানায় প্রবেশ করার পর তাদের আটক করে গ্রিক পুলিশ। এরপর বেপরোয়া নির্যাতন করা হয়। প্রত্যেকের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে।

নির্যাতনের পর তাদের বিবস্ত্র অবস্থায় তুরস্কের গ্রিক সীমান্তবর্তী কিরেমিসি সালিহ নামক একটি গ্রামে পুশ করা হয়। সোমবার ওই গ্রামের লোকজন তাদের উদ্ধার করে।

গ্রামবাসীরা তাদের একটি দোকানে নিয়ে আশ্রয় দেয়। পরে প্রশাসনের লোকজন গিয়ে তাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারে।

কিরেমিসি সালিহ গ্রামের প্রধান কর্তা সংবাদমাধ্যমকে বলেন, তাদের প্রত্যেককে নির্যাতন করা হয়েছে। প্রত্যেকের শরীরে নির্যাতনের মারাত্মক চিহ্ন রয়েছে। প্রত্যেকেই বিবস্ত্র ছিল। আমরা তাদের কাছে জিজ্ঞেস করলে তারা জানিয়েছে, গ্রিক পুলিশ তাদের এই হাল করেছে।

প্রধানমন্ত্রীকে নিরপেক্ষ রাখার কৌশলে ঐক্যফ্রন্ট

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ