শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুমার খুতবা চলাকালে নামাজ ও কথাবার্তার বিধান ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি সনদে ভুল এড়াতে মাদরাসাগুলোকে বেফাকের জরুরি নির্দেশনা বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার শেষে যোগ দেবেন সম্মেলনে সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

মনোনয়ন ফরম কিনলেন মুফতি রুহুল আমীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহাজোটের পক্ষ হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করছেন গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম ও খাদেমুল ইসলাম জামায়াতের আমির মুফতি রুহুল আমীন। সে লক্ষ্যে গতকাল তিনি মনোনয়ন ফরম কিনেছেন।

জানা যায়, শনিবার দুপুরে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম কেনেন তার ছেলে মাওলানা উসামা আমিনসহ কয়েকজন প্রতিনিধি। নড়াইল ১ আসন থেকে তার জন্য মনোনয়ন ফরম কেনা হয়।

মুফতি রুহুল আমীন গত কয়েক মাস ধরেই নড়াইল ১ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এলাকায় প্রচারণাসহ তার নামে পোস্টারিং করেছে তার সমর্থকরা।

গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার একেএম নূরুল হুদা। আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

সে লক্ষ্যে আওয়ামী লীগ ৯ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। দলটি প্রতিটি মনোনয়ন ফরম বিক্রি করছে ৩০ হাজার টাকায়।

জাতীয় পার্টিসহ অন্যান্য কয়েকটি দলও ১১ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে।

নির্বাচন থেকে সরে এলেন সাকিব, সিদ্ধান্তহীন মাশরাফি