শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

গণতন্ত্র ফেরাতে নির্বাচনে অংশ নেবে ঐক্যফ্রন্ট: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে  বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

ভোটের তারিখ একমাস পিছিয়ে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি।

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কয়েকদিন ধরে চলে আসা নির্বাচনে অংশ নেয়া-না নেয়ার সংশয় কাটিয়ে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট।

তিনি বলেন, আমাদের দাবি মেনে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে সরকার ও নির্বাচন কমিশনকে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাসদ সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুশ।

এর আগে শনিবার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের সভায় নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত হয়।বৈঠক শেষে ঐক্যফ্রন্ট নেতারা আজকের এ সংবাদ সম্মেলনের ঘোষণা দেন।

মনোনয়ন ফরম কিনলেন মুফতি রুহুল আমীন

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ