রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায় খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত

দক্ষিণ কোরিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি মেস ভবনে অগ্নিকাণ্ডে নিহত সাত ও আহত প্রায় ১১ জন।

ইয়োনহাপের এক প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (৯ নভেম্বর) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মারা যায় ৭ জন এবং আগুনে দগ্ধ হয় প্রায় ১১ জন। ভবনে থাকা বেশিরভাগই দিনমজুর বা হকার যাদের বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ভবনের তিন তলায় আগুন লাগলেও বাসিন্দারা দ্রুত বেরিয়ে আসতে পারেনি। বের হওয়ার দরজার পাশে আগুন লাগায় তারা বের হতে পারছিল না। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় এক ব্যক্তি বলেন, চিৎকার শুনে বাইরে বেরিয়ে ওই ভবনে আগুন দেখতে পাই। ভবনটিতে সেসময় প্রায় ৫০ জন অবস্থান করছিলেন।

উল্লেখ্য, মূলত স্বল্প আয়ের লোকজন পুরাতন এই ভবনে ছোট ছোট কক্ষে মেস করে থাকতেন। বসবাসের জন্য ভবনটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ। আগুন লাগায় তাদের বের হতে সমস্যা হওয়ায় এ নিহতের ঘটরা ঘটে।

বিএনপি নির্বাচনে আসছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ