হাসান আল মাহমুদ
আওয়ার ইসলাম
দীর্ঘ ৩০-৩৫ বছর পর পাকিস্তান ও বাংলাদেশের দুই তরুণ আলেমের সহযোগিতায় আপন পরিবার ফিরে পেলো এক বাংলাদেশী মহিলা। মহিলাটির নাম যাহেদা খাতুন।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার (জেলা শহরে) ভুটিয়ারগাতী গ্রামের এই মহিলাকে ১৯৮০ সালের দিকে একদল নারী পাচারকারী দালাল বাংলাদেশের তখনকার যশোর জেলাধীন ঝিনাইদহ থেকে অপহরণ করে পাকিস্তানের করাচী শহরে বিক্রি করে দেয়।
সেই থেকে আজো (২০১৮) অবধি পাকিস্তানের নানা হাতে হস্তান্তর হতে হতে অবশেষে পাকিস্তানি তরুণ আলেম মাওলানা ওয়ালীউল্লাহ্ মারূফ ও বাংলাদেশী তরুণ আলেম মাওলানা মঞ্জুর আহমাদের সহযোগিতায় জাহেদা খাতুন তার পরিবার ফিরে পেলো।
মঞ্জুর আহমাদের সূত্রে জানা যায়, জাহেদার বিয়ে হয় এক যুবকের সাথে। কিন্তু এই যুবক পূর্ব বিবাহিত ছিল যা জাহেদার পরিবার জানত না। তবে, তার স্বামী তাকে ভালবাসতো। কিন্তু তার সতীন, ননদ ও শ্বশুর শাশুড়ি এ বিয়েটা মেনে নেয়নি। ফলে তারা এক গভীর ষড়যন্ত্র করে। সহজ সরল জাহেদা যা কল্পনাও করতে পারেনি। কোন মানুষের চিন্তাও সে পর্যন্ত পৌঁছাতে পারে না।
তারা ষড়যন্ত্রের নকশা আঁকল বিদেশ পাচারকারী চক্রের সঙ্গে। একদিন জাহেদাকে বাজারে নিয়ে গেল। জাহেদা যা ভাবেনি সেই জঘন্যতম কর্মটিই তারা করল। জাহেদার খাদ্যে নেশা জাতীয় কিছু মিশিয়ে তাকে পান করাল। জাহেদার কোলে তার ছোট শিশুটিও ছিল। তারা শিশুটিসহ তাকে বিক্রি করে দিল। বাচ্চাটির নাম ছিল রমজু / রঞ্জু।
জাহেদাকে অচেতন করে দালাল চক্রটি পাকিস্তানের করাচি নিয়ে যায়। সেখানে ভাগ্য বিড়ম্বনায় জাহেদা এক হাত থেকে অন্য হাতে স্থানান্তর হতে লাগল।
জাহেদা এখন কেনা গোলাম। তার কথা কে শুনবে? বাংলায় কথা বলা জাহেদা কাউকে কিছু বলে বুঝাতেও পারে না। জাহেদা তার কাছেই সব বলল, যিনি সকল ভাষা বুঝেন যিনি সকল ভাষার স্রষ্টা।
একদিন পাকিস্তানের এক আলেম তাকে দেখতে পেলেন। তাকে তার মালিকের কাছে কিনে আনেন। বাংলাদেশে ফিরে আসার কোন ব্যবস্থা না করতে পেরে তিনি জাহেদাকে তার সম্মতিতে এক পাকিস্তানি যুবকের সাথে বিয়ে করিয়ে দিলেন। জাহেদার জীবনে একটু স্বস্তি ফিরে এল। কিন্তু অন্তরে তার নিজ দেশ, মা, বাবা, ভাই বোনের প্রতিচ্ছবি ভাসছিল।
এভাবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর কেটে যায় জাহেদা খাতুনের জীবন। জাহেদা উর্দুতে কথা বলে। যেন সে এক পাকিস্তানি মহিলা। ভুলে গেছে বাংলা ভাষা তবে অন্তরে থাকা দেশের মমতা ভুলতে পারেনি। কিন্তু জাহিদা জানে না কিভাবে সে