মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

রাষ্ট্রপতি ও ইসির সাক্ষাৎ চেয়ে বিকল্পধারার চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও ইসির সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে বিকল্পধারা।

মঙ্গলবার সকালে আসন্ন একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য সময় চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরী।

অন্যদিকে সিইসির সঙ্গে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।

চিঠিতে বি. চৌধুরী বলেন, সংবিধান অনুসারে নির্বাচনের মূল পরিচালক নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির অধীনে ন্যাস্ত। সে হিসেবে নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করতে চাই।

তফসিলের আগেই সময় নির্ধারণের জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছেন বদরুদ্দোজা চৌধুরী।

রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে মঙ্গলবার সকাল ১০টায় এ চিঠি পৌঁছানো হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ