সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি খেলাফত মজলিসের কর্মী সমাবেশে নির্বাচনি প্রস্তুতি জোরদারের আহ্বান নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর কার্যালয় উদ্বোধন ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে হামলা, গুলিবিদ্ধ ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একই পরিবারের তিনজন গুলিবিদ্ধ হয়েছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে । সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নয়াপাড়া শরণার্থী শিবিরের আই ব্লকের ৫৫৮ নম্বর শেডের ১ নম্বর রুমের বাসিন্দা মো. হোছনের ছেলে আজিজুল হক (৪৫), তার স্ত্রী তৈয়ুবা খাতুন (৩৫) এবং তাদের ছেলে হোসেন জোহার (১৪)।

নয়াপাড়া শরণার্থী শিবিরে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেদোয়ান গণমাধ্যমকে বলেন, আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি সংস্থার হাসপাতালে পাঠানো হয়।

পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের কোমর, বুক ও ডান হাতে গুলি লেগেছে।

নয়াপাড়া শরণার্থী শিবিরের রোহিঙ্গা নেতা শামীম হোসেন এ বিষয়ে বলন, গত ৩০ অক্টোবর গুলিবিদ্ধ আজিজুল হকসহ ক্যাম্পের বাসিন্দারা জিয়াউর রহমান নামের এক ডাকাতকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শাপলা চত্বরে কেউ নিহত হয়নি এমন বক্তব্য মিথ্যাচার: আল্লামা বাবুনগরী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ