শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ইসির সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়েছে।

আজ (৫ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এই বৈঠক শুরু হয়। এদিনের বৈঠকে অংশ নিয়েছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র আ স ম আব্দুর রবের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও মাহমুদুল হক মান্নাসহ জোটের ৭ সদস্যের প্রতিনিধিদল।

এদিন ঐক্যফ্রন্টের নেতারা ইসির কাছে তফসিল ঘোষণা পেছানোর দাবি তুলবেন বলে জানা গেছে। এর আগে শনিবার (৩ নভেম্বর) জোটের অন্যতম নেতা ড. কামাল হোসেন তার লিখিত চিঠিতে সংলাপ শেষ হওয়ার পরে তফসিল ঘোষণার অনুরোধ করেছিলেন।

পরের দিন রোববার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, রোববার আমাদের তফসিল ঘোষণার সিদ্ধান্ত ছিল।

তবে সার্বিক বিষয় বিবেচনা করে ৮ তারিখ তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। ওই দিন অপরাহ্নে কোনো এক সময় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বুধবার (৭ নভেম্বর) আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের দ্বিতীয় সংলাপ আগামী তে যাচ্ছে। বুধবার গণভবনে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাইফুল ইসলামের মৃত্যুতে হাইয়াতুল উলইয়ার শোক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ