শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহারাষ্ট্রের নতুন আইনে আপত্তি মাওলানা মাহমুদ মাদানীর এক হতে না পারার খেসারত কি দিচ্ছে হেফাজত-জমিয়ত? আল-আমিন— সবার বিশ্বাসের মানুষ নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে হেফাজতের প্রত্যাশা জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: পীর সাহেব চরমোনাই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তেলাওয়াত করা আয়াতের বার্তা কী? ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা সরকারের: আমির খসরু দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

ইতালি ভারী বৃষ্টিতে সাত দিনে নিহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তীব্র ঝড় ও ভারী বৃষ্টিপাতে ইতালিতে গত সাত দিনে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় এক কোটি ৪০ লাখ গাছ ভেঙে অথবা উপড়ে পড়েছে।

রোববার পালেরমোর কাস্তেলডাস্সায় ভারী বৃষ্টিপাতে একটি ভবন ধসে নয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম আনাস জানিয়েছে।

এ ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কোন্তে এবং প্রেসিডেন্ট সের্জিও মাতারেল্লা শোক জানান।

শুক্রবার সার্দিনিয়া দ্বীপে বজ্রপাতে এক জার্মান পর্যটকের মৃত্যু হয়েছে এবং কয়েকদিন আগে বজ্রপাতে আহত আরেক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে শনিবার জানিয়েছে দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা।

সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, বৈরি আবহাওয়াজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত মোট ৩০ জনের মৃত্যুর খবর পেয়েছেন তারা।

এদের অনেকেই ঝড়ে পড়ে যাওয়া গাছের আঘাতে নিহত হন। ইতালির কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন কোলদিরাইত্তি এক বিবৃতিতে জানায়, তীব্র ঝড়ে প্রায় এক কোটি ৪০ লাখ গাছ ধ্বংস হয়েছে। দেশের দূর উত্তরাঞ্চলেই এ ধরনের ঘটনা বেশি ঘটেছে বলে জানিয়েছে তারা।

দূর উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিসিলি পর্যন্ত এলাকাগুলো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিসিলিতে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভেনিসের আশপাশের উত্তরাঞ্চলীয় এলাকা ত্রেনটিনো ও ভেনেতো। ভূমিধসের কারণে এলাকা দুটির রাস্তাগুলো বন্ধ হয়ে গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ভেনিসের ১০০ কিলোমিটার উত্তরে বেল্লুনোর কাছে আল্পসে ঝড়ে পাইন ও রেড স্প্রুস গাছ সারিধরে ভেঙে পড়েছে।

আরও উত্তরে অস্ট্রিয়ার সীমান্তের কাছে কোমেলিকো সুপেরিয়োরে বাঁধের উপরের অংশ ঝড়ে পড়ে যাওয়া গাছের গুঁড়িতে ঢাকা পড়েছে এবং সেগুলো গিয়ে পিয়াভে নদীতে পড়েছে।

‘এসব ক্ষতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে আমাদের প্রায় একশ বছর প্রয়োজন হবে’ বিবৃতিতে বলেছে কোলদিরাইত্তি। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বন্যায় খালের শহর ভেনিসের বিভিন্ন স্কয়ার ও হাঁটার পথগুলো ডুবে গেছে।

ভেনেতোর গভর্নর লুকা জাইয়া বলেছেন, এই অঞ্চলে ঝড়ের ক্ষতি অন্তত এক বিলিয়ন ইউরোর সমান হবে।

বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, ভেনেতোর ওপর দিয়ে ১৮০ কিলোমিটার/ঘণ্টা বেগে ঝড় বয়ে গেছে, ওই এলাকার পরিস্থিতি ‘মহাপ্রলয়ের’ মতো হয়ে গেছে।

রোববার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনির ওই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন।

শাপলা চত্বরে কেউ নিহত হয়নি এমন বক্তব্য মিথ্যাচার: আল্লামা বাবুনগরী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ