শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

কওমি সনদের স্বীকৃতির শোকরানা মাহফিল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সামিউল্লাহ সামী: কওমি মাদরাসা সনদের স্বীকৃতি প্রদানকে উপলক্ষ করে বর্ণাঢ্য সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানাচ্ছেন কওমি মাদরাসা সম্মিলিত শিক্ষাবোর্ড আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ।

আজ রবিবার রমনার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচেছ সংবর্ধনা অনুষ্ঠানটি। পূর্ব  ঘোষিত কর্মসূচি মতে সকাল ১০ টা থেকে অনুষ্ঠান শুরু হবে।

‘শোকরানা মাহফিল’ নাম দিয়ে করা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতি আল্লামা শাহ আহমদ শফী।

অনুষ্ঠানস্থলে সকাল থেকেই কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও জনসাধারণের ব্যাপক সমাগম লক্ষ করা গেছে। সারাদেশ থেকে শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সোহরাওয়ার্দীতে এসে জড়ো হচ্ছেন।

অনুষ্ঠানে আল হাইআতুল উলয়ার সব নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়াও কওমি মাদরাসার ৬ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, মহাসচিবসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

‘সোহরাওয়ার্দীতে দশ লাখ আলেমের সমাবেশ হবে
প্রস্তুত সোহরাওয়ার্দী, ঢাকায় পৌঁছেছেন আল্লামা শফী

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ