শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুমার খুতবা চলাকালে নামাজ ও কথাবার্তার বিধান ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি সনদে ভুল এড়াতে মাদরাসাগুলোকে বেফাকের জরুরি নির্দেশনা বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার শেষে যোগ দেবেন সম্মেলনে সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

‘শুকরানা মাহফিল’ উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ আয়োজিত 'শুকরানা মাহফিল'র আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা শহরসহ সমগ্র বাংলাদেশের কওমি মাদরাসার কয়েক লাখ লোক বাস, ট্রেন, লঞ্চযোগে ওইদিন ভোর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবেন।

সর্বসাধারণকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠানস্থল এবং এর আশে-পাশের এলাকা দিয়ে ভারি/হালকা যানবাহন চলাচল পরিহার করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে। ওইদিন জেএসসি পরীক্ষা থাকায় সোহরাওয়ার্দী উদ্যানের নিকটবর্তী কেন্দ্রসমূহের শিক্ষার্থী ও অভিভাবকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানে আগত ব্যক্তিদের নিম্নোক্ত ট্রাফিক ব্যবস্থা মেনে চলার অনুরোধও করা হয়েছে।

গাবতলী, মিরপুর রোড হয়ে আগত ব্যক্তিরা সাইন্সল্যাব-নিউমার্কেট হয়ে নীলক্ষেতে নেমে পায়ে হেঁটে টিএসসি হয়ে বিভিন্ন গেট দিয়ে উদ্যানে প্রবেশ করবেন এবং তাদের বাস বিশ্ববিদ্যালয়ের মল চত্ত্বর এবং নীলক্ষেত হতে পলাশী পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে এক লাইনে পার্কিং করবেন।

উত্তরা হতে এয়ারপোর্ট রোড হয়ে মহাখালী- মগবাজার- কাকরাইল চার্চ-রাজমনি ক্রসিং- নাইটেংগেল-পল্টন মোড়-জিরো পয়েন্ট অথবা খিলক্ষেত ফ্লাইওভার- বাড্ডা- গুলশান- রামপুরা রোড-মৌচাক ফ্লাইওভার-মালিবাগ-শান্তিনগর-রাজমনি ক্রসিং-নাইটেংগেল হয়ে পল্টনমোড়/জিরোপয়েন্ট হয়ে আগত ব্যক্তিরা পল্টন মোড়/জিরো পয়েন্টে নেমে পায়ে হেঁটে দোয়েল চত্ত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে যাবেন এবং তাদের বাসসমূহ মতিঝিল এলাকায় পার্কিং করবেন।

উল্লেখ্য, উত্তরা/এয়ারপোর্ট হতে আগত গাড়ি পার্কিং স্থান মতিঝিল/গুলিস্তানে সংকুলান না হলে প্রয়োজনে হাতিরঝিল এলাকায় পার্কিং করা হতে পারে।

চট্টগ্রাম, সিলেট হতে যাত্রাবাড়ী হয়ে এবং দক্ষিণাঞ্চল হতে পোস্তগোলা হয়ে মেয়র হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে আগত ব্যক্তিরা গুলিস্তানে নেমে পায়ে হেঁটে জিরো পয়েন্ট-দোয়েল চত্ত্বর হয়ে অনুষ্ঠানস্থলে গমন করবেন এবং তাদের বাস মতিঝিল/গুলিস্থান এলাকায় পার্কিং করবেন।

যারা মেয়র হানিফ ফ্লাইওভার এর উপর দিয়ে চানখারপুল হয়ে আসবেন তারা চাঁনখারপুল নেমে পায়ে হেঁটে দোয়েল চত্ত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিà§