শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

পাঞ্জাবিদের পাঞ্জা থেকে রেহাই পেল না স্কুলপড়ুয়ার কলাগুলোও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সামিউল্লাহ সিয়াম: ছেলেটি মহিষের গাড়িতে করে কলা বিক্রি করে নিজের পড়ালেখার খরচ চালাত। কলাভর্তি গাড়ি নিয়ে একটি বিক্ষোভ মিছিলের পাশ দিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা ছেলেটির কলাগুলো হাতিয়ে নিতে থাকে।

এমন একটি ভিডিওদৃশ্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্যোসাল মিডিয়ায়। পাঞ্জাবের শেখপুরা নামক এলাকায় অমানবিক ঘটনাটি ঘটেছে বলে ‘ডেইলি জঙ্গ’ সূত্রে জানা যায়।

কলা বিক্রেতা মুহসিনের ভাষ্যমতে, সে বিক্ষোভকারীদের অনেক মিনতি করেছে। কিন্তু লুটেরাদের সামান্য দয়াও হয়নি ছেলেটির প্রতি।

মুহসিন আরো বলে, আমি যখন কান্না করতে করতে বাড়ি ফিরি, বাবা বলেন, দুঃখ করো না। আল্লাহ আমাদের আরো দেবেন।

ছেলেটির বাবা রমজান বলেন, আমরা গরিব মানুষ। আমাদের সঙ্গে অনেক বড় অন্যায় করা হয়েছে।

তিনি জানান, আমার ছেলে সকালবেলা বাত্তিচকে কলা বিক্রি করতে গেলে বিক্ষোভকারীরা তার কলাগুলো ছিনিয়ে নিয়েছে। বিক্ষোভকারীদের এমন আচরণ করা একদমই উচিত হয়নি। আমাদের কী দোষ ছিল, তারা আমার ছেলেটির সঙ্গে এমন অমানবিক আচরণ করল?

‘শুকরানা মাহফিল’ উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ