শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

বিজেপিকে ২০১৯ সালে ভগবান রাম জেতাবেন না: ফারুক আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯ সালে ওদেরকে ভগবান রাম জেতাবেন না, কারণ মানুষই ভোট দিয়ে থাকেন। তিনি আজ ভারতের রাজধানী নয়াদিল্লীতে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আবদুল্লাহ অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ইস্যুতে বিজেপিকে টার্গেট করে।

ফারুক আবদুল্লাহ আজ বলেন, ‘ওরা (বিজেপি) ভাবছে যে ২০১৯ সালের সাধারণ নির্বাচনে ওদেরকে ভগবান রাম জিতিয়ে দেবেন। কিন্তু নির্বাচনে জিততে ভগবান ওদের সহায় হবেন না। কারণ মানুষই ভোট দেন, ভগবান রামও ভোট দেবেন না, আল্লাহ্‌ও ভোট দিতে আসবেন না!’

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে গত (সোমবার) কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা গিরিরাজ সিং বলেছেনন, ‘ হিন্দুরা যদি তাদের ধৈর্য হারিয়ে ফেলে তাহলে যে কোনো কিছুই ঘটে যেতে পারে।

কেন্দ্রীয় মন্ত্রী কার্যত হুমকির সুরে বলেন, ‘হিন্দুরা ধৈর্য হারাচ্ছে। তারা যদি ধৈর্য হারায় তাহলে যেকোনো কিছুই ঘটে যেতে পারে!

মন্দির নির্মাণের জন্য হয় সরকার নতুন আইন তৈরি করুক, অন্যথায় আদালত রায় দিক।’ সম্প্রতি আরএসএসের পক্ষ থেকেও কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে রাম মন্দির নির্মাণ নিয়ে আইন তৈরির দাবি জানানো হয়েছে।

বাবরি মসজিদ-রাম জন্মভূমি বিতর্ক মামলা বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আসন্ন পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মুখে রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে আরএসএস ও বিজেপি নেতাদের একাংশের বিভিন্ন মন্তব্যে জাতীয় রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। পার্সটুডে।

মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া আসিয়া বিবির বেকসুর খালাস!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ