শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

তফসিল নিয়ে সিদ্ধান্ত ৪ নভেম্বর: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী একাদশ জাতীয় নির্বাচনে তফসিল কবে- এ নিয়ে ৪ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠক করে সিদ্ধান্ত হবে।

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ বৃহস্পতিবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করে সাংবাদিকদেরকে এ কথা জানান সিইসি।

বেলা চারটার দিকে চার কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম এবং শাহাদৎ হোসেন চৌধুরী এবং কমিশন সচিব হেলালুদ্দীন আহমদকে নিয়ে বঙ্গভবনে যান সিইসি।

বৈঠক শেষে বেলা সোয়া পাঁচটার দিকে বঙ্গভবন থেকে বের হন সিইসি। এই বৈঠকের বিষয়ে তিনি বলেন, ভোটের আগে ভোটার তালিকা, ভোটকেন্দ্রসহ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে জানাতে হয়, সেটাই তারা জানিয়েছেন।

তফসিলের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে কী কথা হয়েছে- এমন প্রশ্নে সিইসি বলেন, ‘তফসিল নিয়ে কোনো কথা হয়নি।

আমাদের কমিশনে ৪ তারিখ একটা মিটিং আছে, সেখানে তফসিলের বিষয়ে সিদ্ধান্ত হবে। এর আগের তিন তিন তারিখেও আমরা কমিশনে বসব। তবে ৪ তারিখের বৈঠকেই সিদ্ধান্ত হবে।’

অরক্ষিত সুন্দরবনের সুরক্ষার দায় কার?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ