শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

খাশোগির লাশ ফেরত চাইলেন বাগদত্তা হেতিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক জামাল খাশোগির লাশ ফেরত চেয়েছেন তার বাগদত্তা হেতিস চেঙ্গিস।

খাশোগির হত্যাকারীদের পাশাপাশি হত্যার নির্দেশদাতাদেরও শাস্তি দাবি করেছেন তিনি।

সোমবার লন্ডনে খাশোগির স্মরণে আয়োজিত শোকসভায় এ দাবি করেন তিনি।

মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা মিডলইস্ট মনিটর ও আল শার্ক ফোরাম জামাল খাশোগিকে নিয়ে লন্ডনে একটি শোকসভার আয়োজন করে।

আবেগঘন বক্তব্যে হেতিস বলেন, আমি বিশ্বাস করি তার লাশ কোথায় আছে সৌদি আরব তা জানে। তাদের আমার দাবির জবাব দেওয়া উচিত। এটা শুধু একজন বাগদত্তার দাবিই নয়, এটা একটি মানবিক দাবি।

তিনি আরও বলেন, এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জন্য আমি রাজনৈতিক নেতাদের ভূমিকা দেখতে চাই।

সৌদি আরবের প্রধান সরকারি কৌঁসুলি এখন ইস্তাম্বুল সফর করছেন। জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে বিদেশি বিশেষজ্ঞদের যোগ দিতে অনুমতি দেয়ার জন্যে সৌদি আরবের প্রতি আহবান জানিয়েছে জাতিসঙ্ঘ।

জাতিসঙ্ঘ মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাশেলেট বলেছেন, খাশোগির লাশ কোথায় আছে সৌদি কর্তৃপক্ষকে সেটা খোলাসা করতে হবে। তার লাশ ফরেনসিক পরীক্ষা করা হলে বহু প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে তিনি মনে করেন।

খাশোগি হত্যাকাণ্ডে বিশেষ একজনকে রক্ষার চেষ্টা চলছে: এরদোগান

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ