শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

বিমান বিধ্বস্তে ড্রোন-সোনার প্রযুক্তি দিয়ে আরোহীদের খোঁজ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের আরোহীদের সন্ধানে চলছে জোর অভিযান। সহায়তা নেয়া হচ্ছে ড্রোন ও সোনার প্রযুক্তির।

উদ্ধারকারীরা জানিয়েছেন, আরোহীদের হদিস না মিললেও, পাওয়া গেছে বিমানের ধ্বংসাবশেষ ও আরোহীদের ব্যক্তিগত জিনিসপত্র।

এর আগে, বিমানটিতে যান্ত্রিক ত্রুটি থাকার কথা জানান বিশেষজ্ঞরা। জাকার্তা থেকে পাংকাল পিনাং যাওয়ার পথে রোববার ভোরে সমুদ্রে বিধ্বস্ত হয় বোয়িং সেভেন-থ্রি-সেভেন বিমানটি। পানির প্রায় ৩৫ ফুট নিচে তলিয়ে যাওয়ায়, ১৮৯ আরোহীর কেউ বেচে নেই বলে ধারণা করা হচ্ছে।

শুধু ইন্দোনেশিয়া না, পুরো বিশ্ববাসীর জন্য একটি শোকের দিন হয়ে থাকবে ২৯ অক্টোবর। গতকাল এই দিনে ১৮৯ জন আরোহী নিয়ে জাকার্তা বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইটটি সাগরে বিধ্বস্ত হয়। বিমানটি দ্বীপ শহর পাঙকাল পিনাঙয়ের উদ্দেশে যাত্রা করেছিল।

ওই বিমানের ১৮৯ যাত্রীর কেউ বেঁচে নেই বলে জানিয়েছে উদ্ধারকারী দল। তবে চলছে উদ্ধারকাজ। পানির উপরে মিলছে বিমানের ধ্বংসাবশেষ, নিহতদের শরীরের অংশ আর তাদের সঙ্গে থাকা জিনিসপত্র।

আরও পড়ুন-
সংবর্ধনা বিষয়ে কোনো অপপ্রচারে কান দেবেন না: প্রস্তুতি সভায় আলেমগণ
‘বেফাকভুক্ত কোনো মাদরাসা মাওলানা সাদ অনুসারী হলে বহিস্কার’

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ