রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন?

রায়ের আগেই রাম মন্দির নির্মাণে ৭০ ট্রাক ইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের অযোধ্যয় বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির নির্মাণ নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু হবে আগামী ২৯ অক্টোবর। শুনানি শেষে আসবে রায়।

তবে সেই রায়ের তোয়াক্কা না করেই মন্দির তৈরির জন্য বড়সড় সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। রাম মন্দির নির্মাণে তারা ৭০ ট্রাক ইট পাঠাচ্ছে অযোধ্যায়।

এদিকে সুপ্রিমকোর্টের রায়ের দিকে তাকিয়ে থাকতে নারাজ হিন্দুত্ববাদী সংগঠন- রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। সংগঠনটির প্রধান মোহন ভাগবত ইতোমধ্যে রাম মন্দির নির্মাণের জন্য অর্ডিন্যান্স জারি করতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন।

বাবরি মসজিদ ভেঙে ফেলার পর সেই স্থানে রাম মন্দির নির্মাণ নিয়ে তোলপাড় শুরু হয় দেশজুড়ে। বিষয়টি নিয়ে সুপ্রিমকোর্টে মামলা চলছে।

সেই মামলার শুনানি শুরু হবে আগামী ২৯ অক্টোবর। এই পরিস্থিতিতে বিশ্ব হিন্দু পরিষদের এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিশ্ব হিন্দু পরিষদ অবশ্য তাদের এই সিদ্ধান্তের মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখছে না। তারা বরং আশাবাদী, সুপ্রিমকোর্ট রাম মন্দির নির্মাণের পক্ষেই রায় দেবে। কাজেই রায়ের পর মন্দির নির্মাণে আর বেশি দেরি করতে চায় না তারা। সে কারণেই এখন থেকে মন্দির নির্মাণের জন্য ইট, পাথর অযোধ্যায় আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের একটি ওয়ার্কশপ আছে। যেখানে রাম মন্দির নির্মাণের জন্য সমস্ত রকম প্রস্তুতি নেয়া হচ্ছে। আর এই কাজ চলছে দীর্ঘ কয়েক বছর ধরে।

বছরখানেক আগেও একবার ইট নিয়ে আসা হয়েছিল সেখানে। কিন্তু এবার সেই পরিমাণ আগের থেকে প্রায় চারগুণ বাড়ানো হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি চম্পত রাই বলেন, ‘আমরা কোনো মতেই পিছিয়ে যাবো না। কারণ, এটা সত্য প্রতিষ্ঠার লড়াই।’

অন্যদিকে এই বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ বাবরি মসজিদের পক্ষে মামলাকারীদের অন্যতম ইকবাল আনসারি। তিনি বলেন, ‘ভোট এলেই বিজেপি এসব চেষ্টা করে। এবারও তাই করছে।’

আরো পড়ুন-

প্রস্তুত হচ্ছে ইসি, সপ্তাহ ঘুরলেই চূড়ান্ত মুহূর্তের ক্ষণ গণনা শুরু
মধ্যপ্রাচ্যকে উন্নত দেখার আগে আমি মরতে চাই না: যুবরাজ
আজ বিএনপিতে যোগ দিচ্ছেন ‘সংস্কারপন্থী’ ১০ নেতা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ