রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন?

ডাকযোগে পাইপ বোমা, টার্গেট ওবামা হিলারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নামে কে বা কারা ডাকযোগে পাইপ বোমা পাঠিয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র গোয়েন্দা দপ্তর।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দপ্তরের বিবৃতির বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্ক সিটিতে হিলারি ও বিল ক্লিনটনের বাড়ির ঠিকানায় পাঠানো একটি প্যাকেটে মঙ্গলবার রাতে বোমা পাওয়া যায়।

মিড টার্ম নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির প্রচার কাজে ব্যস্ত হিলারি রাতে ছিলেন ফ্লোরিডায়। তবে তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন নিউ ইয়র্ক সিটির বাড়িতেই ছিলেন বলে জানিয়েছে সিএনএন।

এরপর বুধবার সকালে ওয়াশিংটন ডিসিতে ওবামার বাড়ির ঠিকানায় পাঠানো আরেকটি পার্সেল পরীক্ষা করেও বোমার সন্ধান পান গোয়েন্দা সদস্যরা।

“দুটি বোমাই শনাক্ত করা হয় নির্দিষ্ট ঠিকানায় পৌঁছানোর আগে। ফলে এ নিয়ে কোনো ধরনের ঝুঁকি তৈরি হয়নি।”

এদিকে নিউ ইয়র্কের টাইম ওয়ার্নার সেন্টারে বোমা সদৃশ বস্তু পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সিএনএন এর নিউ ইয়র্ক ব্যুরো খালি করে ফেলা হয়েছে।

গত সোমবার বিলিয়নেয়ার জর্জ সোরোসের বাড়িতেও বোমা পাঠানো হয়েছিল বলে খবর দিয়েছিল পুলিশ।

নিউ ইয়র্ক টাইমস লিখেছে, হেজ ফান্ড ব্যবসায়ী জর্জ সোরোসের নিউ ইয়র্ক সিটির বাড়ির ঠিকানায় পাঠানো বোমাটি তৈরি করা হয়েছিল প্রায় ছয় ইঞ্চি দীর্ঘ একটি পাইপের ভেতরে বিস্ফোরক পাউডার ভরে।

গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন হোয়াইট হাউজের ঠিকানায় পাঠানো পার্সেলেও বোমা পাওয়ার খবর দিয়েছিল। তবে পরে ওই খবর প্রত্যাহার করে নেওয়া হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো লিখেছে, কারা এসব বোমা পাঠাচ্ছে, তা এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ। এর দায়ও কেউ স্বীকার করেনি।

যুক্তরাষ্ট্রে জনপ্রিয়তায় শীর্ষে বারাক ওবামা, দ্বিতীয় হিলারি

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ