শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মুহাম্মদ বিন সালমানের এগিয়ে যাওয়ায় সহযোগিতা করবে দুবাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সংযুক্ত আরব আমিরাতের আমির মুহাম্মাদ বিন রশিদ আল মাকতুম সৌদি যুবরাজ মুহম্মদ বিন সালমানের ক্রমবর্ধমান উন্নতি ও এগিয়ে যাওয়ার সমর্থন ও সহযোগিতা দেয়ার ঘোষণা দিয়েছেন।

আল-আরাবিয়া ডটকমের বরাতে জানা যায়, দুবাই আমির বিন সালমানের সঙ্গে সাক্ষাৎকালে সৌদি আরবের ভিশন ২০৩০ সামনে রেখে দেশটির ক্রমবর্ধমান উন্নতির সঙ্গে একমত পোষণ করে সবধরনের সহযোগিতা করার কথা বলেছেন।

মুহাম্মাদ বিন রশিদ বলেন, সৌদি বর্তমান অামির ও জনগণ পাহাড়ের উচ্চতায় আছে। আমরা সৌদি রাজ পরিবারকে সম্মান করি। আমরা তাদের সঙ্গে থাকবো সবসময়। আমরা মধ্যপ্রাচ্যের অঞ্চলে ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই।

সাক্ষাতের সময় সৌদি যুবরাজ বলেন, আমরা যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকাই, তবে অধিকাংশ দেশের উন্নয়ন তেলের ওপর নির্ভর করে, কিন্তু আমি ১৯৯০ দশকের শেষের দিকে এমন একজন ব্যক্তিকে দেখেছিলাম যিনি শুধুমাত্র তেল নির্ভরতা থেকে নিজেকে বের করে এনেছিলেন।

তিনি মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে এক মহাবিপ্লব আনতে সক্ষম হয়েছেন। তিনি হচ্ছেন মুহাম্মাদ বিন রশিদ আল মাকতুম।

আরো পড়ুন-

প্রস্তুত হচ্ছে ইসি, সপ্তাহ ঘুরলেই চূড়ান্ত মুহূর্তের ক্ষণ গণনা শুরু
মধ্যপ্রাচ্যকে উন্নত দেখার আগে আমি মরতে চাই না: যুবরাজ
আজ বিএনপিতে যোগ দিচ্ছেন ‘সংস্কারপন্থী’ ১০ নেতা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ