শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

সিলেট মহাসমাবেশ থেকে আওয়ামী লীগকে একঘরে করার ঘোষণা ঐক্যফ্রন্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যেমে জনমত গড়ে তুলে আওয়ামী লীগকে একঘরে করে দেয়া হবে।

বুধবার দুপুরে সিলেটের রেজিস্ট্রি মাঠে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় সব রাজবন্দীদের মুক্তির পাশাপাশি সুষ্ঠ নির্বাচন ব্যবস্থারও দাবি জানান সাবেক এই মন্ত্রী।

দেশের মানুষের বাক স্বাধীনতার অধিকার কেড়ে নেয়া হয়েছে উল্লেখ করে মঈন খান বলেন, সরকারের ফরমায়েশি রায়ে খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। তাকে দ্রুত মুক্তি দিতে হবে। তা না হলে জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

দুপুর ১ টা ৫৫ মিনিটে সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে সমাবেশটি শুরু হয়। এতে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্ব করেন। ঐক্যফ্রন্টের সিলেট কর্মসূচির সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ সমাবেশ পরিচালনা করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাবি আদায়ের আন্দোলনে যাওয়ার পূর্বে প্রথমবারের মতো এ সমাবেশটির আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট। সকাল থেকেই ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিতে সিলেটের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন।

আরো পড়ুন-
‘ছেলেরা আমার গায়ে হাত দিলে বিচ্ছিরি লাগে’
অশ্লীল যুগের পার্শ্ব চরিত্রের আদিম যুগের নির্যাতন
বন্ধ হলো জামালপুরে নিজামুদ্দীনপন্থীদের ইজতেমা

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ